× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে কৃষক হত্যায় ১৬ বছর পর ৩ জনের যাবজ্জীবন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৪৬ মিনিট আগে

কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে পিটিয়ে হত্যার প্রায় ১৬ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাসের আদেশ দিয়েছে আদালত।

টাঙ্গাইলের বিশেষ জজ দিলারা আলো চন্দনা দুই আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে  এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শাহজাহান কবীর।

দণ্ড প্রাপ্তরা হলেন উপজেলার কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের হায়দার আলী সিকদারের ছেলে মো. রওশন আলী (৫৬) ও মো. মোস্তাক (৪৭) এবং একই গ্রামের আমজাদ আলীর ছেলে আবুল কাশেম (৬৭)। তাদের মধ্যে মোস্তাক পলাতক আছেন।

খালাস প্রাপ্তরা হলেন আব্দুল গফুর, আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, লুৎফর রহমান, ফজলু মিয়া, আশরাফ, তমিজ উদ্দিন, সোহেল এবং তুলা মিয়া। তারা কচুয়া দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা।

পিপি শাহজাহান কবীর বলেন, ২০০৯ সালের ৯ জুলাই আসামিরা ওই গ্রামের আব্দুল ওহাব সিকদারের জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যান। তবে এই জমি নিয়ে আসামিদের সঙ্গে ওহাব সিকদারের বিরোধ চলছিল।

এ সময় ওহাব সিকদার ও তার চাচাত ভাই দুলাল হোসেন হালচাষে বাধা দিতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এতে দুলাল হোসেন গুরুতর আহত হন। তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় ওহাব সিকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।

সাক্ষ্য গ্রহণ শেষে তিন আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি শাহজাহান কবীর।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা