× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

মোহাম্মদ আলী নামে এক যুবক একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগ উঠেছে। ছবি: ভিডিও থেকে

মোহাম্মদ আলী নামে এক যুবক একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনার শাখা নদীতে নিক্ষেপের অভিযোগ উঠেছে। ছবি: ভিডিও থেকে

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপের অভিযোগে এক যুবককে (২৫) আটক করেছে পুলিশ।

অভিযুক্ত যুবক মোহাম্মদ আলীকে বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়।

এর আগের দিন বুধবার জেলার নাগরিয়াকান্দি এলাকার সেতুর ওপর থেকে মেঘনার শাখা নদীতে কুকুরটিকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

আটক হওয়া ওই যুবক সদর উপজেলার কামারগাঁও এলাকার আব্দুর রবের ছেলে।

এ বিষয়ে পুলিশ জানায়, বুধবার সকাল বেলা ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় অভিযুক্ত ব্যক্তি কয়েকজনের সহযোগিতায় একটি কুকুরের গলায় ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেন।

কিছুক্ষণের মধ্যেই কুকুরটি নদীর পানিতে তলিয়ে যায় বলেও জানায় পুলিশ। 

পুলিশ আরও জানায়, ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে  ভিডিওটি জেলা পুলিশের দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলীকে নাগরিয়াকান্দি এলাকা হতে আটক করে বলেও জানায় পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এ আর এম আল মামুন বলেন, বৃহস্পতিবার সকালে ‘এনিমেল কমিউনিটি ওয়েলফেয়ার অব বাংলাদেশ’ নামক ফেইসবুক আইডি হতে ভিডিওটি আপলোড করা হয়।

ভিডিও ফুটেজের ভিত্তিতে অভিযুক্তের পরিচয় শনাক্ত করে দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে, বলেন ওসি।

তিনি আরও বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা