× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে ‘বিনিয়োগ ও আর্থিক সাক্ষরতা’ বিষয়ক কর্মশালা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আয়োজিত ‘বিনিয়োগ ও আর্থিক সাক্ষরতা’ বিষয়ক কর্মশালায় অতিথিবৃন্দ।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আয়োজিত ‘বিনিয়োগ ও আর্থিক সাক্ষরতা’ বিষয়ক কর্মশালায় অতিথিবৃন্দ।

অল্প পরিমাণ অর্থ দিয়েও বিনিয়োগ শুরু করা সম্ভব এবং শিক্ষাজীবন থেকেই এ অভ্যাস গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর পরিচালক ড. জামাল উদ্দিন। তিনি বলেন, পাঁচশ বা এক হাজার টাকা দিয়েও বিনিয়োগের যাত্রা শুরু করা যায়, যা ভবিষ্যতে আর্থিক সচেতনতা ও সম্পদ গঠনে সহায়তা করে। 

বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আয়োজিত ‘বিনিয়োগ ও আর্থিক সাক্ষরতা’ বিষয়ক এক কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফিনটেক প্রতিষ্ঠান ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র যৌথ উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিভিশনের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

ড. জামাল উদ্দিন বলেন, অনেকেই মনে করেন বিনিয়োগ শুরু করতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। বাস্তবে ছোট পরিসরে শুরু করলেও বিনিয়োগ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। নিয়মিত বিনিয়োগের অভ্যাস একজন মানুষকে দীর্ঘমেয়াদে আর্থিকভাবে আরও সচেতন ও প্রস্তুত করে তোলে।নতুন বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ডকে একটি কার্যকর ও তুলনামূলক নিরাপদ মাধ্যম হিসেবে উল্লেখ করেন তিনি। 

তার মতে, যারা শেয়ারবাজার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না, তাদের জন্য মিউচুয়াল ফান্ড উপযোগী হতে পারে। কারণ এসব তহবিল বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত হয় এবং বিভিন্ন মানসম্পন্ন সিকিউরিটিতে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমানোর সুযোগ তৈরি করে। 

কর্মশালায় আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে ড. জামাল উদ্দিন বলেন, ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা, সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে জ্ঞান বর্তমান সময়ে তরুণদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। 

কর্মশালার বিশেষ অতিথি ছিলেন একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের পরিচালক ও চিফ ইনভেস্টমেন্ট অফিসার মমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধনী করেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগী অধ্যাপক তাবাসসুম চৌধুরী। 

কর্মশালায় বক্তারা জানান, দেশের তরুণদের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা গড়ে তুলতে ‘বৃদ্ধি’ কাজ করছে। দেশের প্রথম মিউচুয়াল ফান্ড অ্যাগ্রিগেটর হিসেবে প্রতিষ্ঠানটি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগের সুযোগ দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকে সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে। 

এদিকে, কর্মশালায় অংশীদার প্রতিষ্ঠান লংকাবাংলা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খোলার সুযোগ দেয়, যাতে তারা সহজেই দেশের পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। 

উল্লেখ্য, বৃদ্ধি বাংলাদেশের প্রথম মিউচুয়াল ফান্ড অ্যাগ্রিগেটর হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিনিয়োগের সুযোগ তৈরি করে দিয়ে সাধারণ মানুষের জন্য বিনিয়োগযাত্রা সহজ করে তুলেছে। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ইমরানুল গনি ফিরা, সহ-প্রতিষ্ঠাতা ফায়াজ হাসান, পার্টনারগণ হিসেবে ছিলেন আলবিন আহমেদ, ইমাম হোসেন, অবির বড়ুয়া ও মোহাম্মদ তাহসিন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা