× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকার লোভে ফুপুকে খুন করার রহস্য উদঘাটন

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

রাঙামাটির বরকল উপজেলার শুভলং এলাকায় গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের আপন ভাতিজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাঙামাটির বরকল উপজেলার শুভলং এলাকায় গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের আপন ভাতিজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাঙামাটির বরকল উপজেলার শুভলং এলাকায় পুলিশ গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে।

এই হত্যাকাণ্ডে নিহতের আপন ভাতিজাসহ দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। এরা হলোÑ নিহতের ভাতিজা মো. সোহাগ (১৭) এবং মো. ওমর আলী (১৯)। বৃহস্পতিবার (২৫ জুন) রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙামাটি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, এ তথ্য জানায়। 

পুলিশ সুপার বলেন, গত ২১ জুন আয়শা বেগম (৪৮) নিহত হয়। এ হত্যাকাণ্ডের পরপরই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা নজরদারি এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে হত্যার পর লুট করা ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ঘটনায় ব্যবহৃত ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে। টাকার লোভে নিহতের ভাতিজা সহযোগীকে নিয়ে পরিকল্পিতভাবে আয়শা বেগমকে হত্যা করে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা