চট্টগ্রাম অফিস
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
প্রতীকী ছবি।
চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
নগরীর পাঁচলাইশ থানাধীন এন মোহাম্মদ মোড় এলাকায় বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে একটি মোটরসাইকেলকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী গুরুতর আহত হন।
তিনি আরও জানান, পথচারীদের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে কি না এবং চালককে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ ঘটনাটির কারণ অনুসন্ধান করছে।