× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আধুনিক কৃষি ও পুষ্টি নিশ্চিতে পার্টনার কংগ্রেস

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৬ ১৯:২৮ পিএম

আপডেট : ২৫ জুন ২০২৬ ১৯:৩০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জে  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষির আধুনিকায়ন ও পুষ্টিমান  নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষির আধুনিকায়ন ও পুষ্টিমান নিশ্চিতকরণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রবা ফটো

জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষির আধুনিকায়ন ও পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জুন) এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পার্টনার প্রকল্প শুধু উৎপাদন বৃদ্ধি নয়, কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে সক্ষম করে তুলতে হবে। এর ফলে, গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি দীর্ঘমেয়াদি কৃষি উন্নয়ন নিশ্চিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক গ্রুপের সদস্য, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা