× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোহনগঞ্জ পৌরসভার ১৫ কোটি ৭২ লাখ টাকার নতুন বাজেট ঘোষণা

হাওরাঞ্চল প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। প্রবা ফটো

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের নতুন কোনো করারোপ ছাড়াই ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় পৌর কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করা হয়।

পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী সাইফুল আমিন, পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সামনে এ বাজেট উপস্থাপন করা হয়।

এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক হাজি সোলাইমান তালুকদারসহ স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

বাজেট উপস্থাপনকালে পৌর এলাকার নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে বরাদ্দের বিষয় তুলে ধরা হয়।

বাজেট ঘোষণা শেষে পৌর প্রশাসক আমেনা খাতুন বলেন, মোহনগঞ্জ পৌরসভার নাগরিকদের আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটের প্রতিটি খাত স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, স্যানিটেশন ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি জনবান্ধব ও উন্নয়নমুখী পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করে যাব।

অনুষ্ঠানে বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসেবামুখী কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা