জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
দিনাজপুর সেক্টরে প্রশিক্ষণ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রায় ১১ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়। প্রবা ফটো
দিনাজপুর সেক্টরে বর্ডার গার্ড বাংলাদেশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে সীমান্ত এলাকায় জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে।
দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ
মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রায় ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০
টাকা মূল্যের এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি বিজিবির রংপুর
রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের, রংপুর রেঞ্জের উপমহা-পুলিশ
পরিদর্শক আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল
মোহাম্মদ ফয়সাল হাসান খান প্রমুখ।
বিজিবি জানিয়েছে, দিনাজপুর সেক্টরের
আওতায় জয়পুরহাট, ফুলবাড়ী এবং দিনাজপুর ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল
পরিমাণ মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত মাদকের বিরুদ্ধে
‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় নিরলসভাবে কাজ করে
যাচ্ছেন। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি
তাদের কঠোর ও অনমনীয় অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিজিবি।