নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। প্রবা ফটো
বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যেখানে কোনো প্রশ্ন আউট হবে সংশ্লিষ্টদের নজিরবিহীন শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে। নকল বা প্রশ্ন ফাঁসের ঘটনা রোধে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং প্রয়োজনে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে আসন্ন
এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা
এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে বৃহস্পতিবার
দুপুরে এসব কথা বলেন তিনি।
শিক্ষা মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে
নতুনভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। প্রযুক্তি নির্ভর
ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষ্যে সরকার
কাজ করছে।
মন্ত্রী বলেন, ২০০১ সালে পাবলিক পরীক্ষা
এক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্তির
ব্যবস্থা থাকবে। পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারি করতে পারবে না।
এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বণ্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রণয়ন করা হবে।
মন্ত্রী আরও বলেন, যেকোনো পরীক্ষা সম্পন্ন
হওয়ার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোর্স ২ বছরের মধ্যেই শেষ করতে হবে।
বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো সেশন জট থাকতে পারবে না।এ সময় প্রশাসন ও সরকারি পর্যায়ের
কর্মকর্তারাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।