× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়া আতঙ্ক জনমনে

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের মানুষ বন্যা  আতঙ্কে রয়েছে। প্রবা ফটো

সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলের মানুষ বন্যা আতঙ্কে রয়েছে। প্রবা ফটো

সুনামগঞ্জে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা, জাদুকাটা, বৌলাই ও রক্তিসহ জেলার প্রধান প্রধান নদনদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে।

বৃহস্পতিবার ভোর থেকে থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ায় জনমনে ফের বন্যার আতঙ্ক দেখা দিয়েছে। 

জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, যদিও এখন পর্যন্ত সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী চারদিন অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে নদীগুলোর পানি কোথাও কোথাও বেড়ে বিপৎসীমা স্পর্শ করতে পারে। জেলার নিচু এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানায় পানি উন্নয়ন বোর্ড। 

সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা তোফাজ্জল মিয়া বলেন, ‘ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তাতে ভয় লাগছে। বৃষ্টি এভাবে চলতে থাকলে পানি দ্রুত বাড়বে। ইতোমধ্যে আমাদের গ্রামের গ্রামীণ সড়কটির একটি অংশে পানি উঠেছে। বৃষ্টি অব্যাহত থাকলে সড়কের বাকি অংশও ডুবে যেতে পারে। 

তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের বাসিন্দা দিলশাদ মিয়া বলেন, ‘নদীতে পাহাড়ি ঢলের পানির তোড় বাড়ছে।  পানিও বাড়ছে ধীরে ধীরে। বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে আমরা তো ভোগান্তিতে পরমু।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

জেলা প্রশাসক আরও বলেন, নিম্নাঞ্চলের বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদে সরিয়ে নিতে স্পিডবোট, নৌকা, স্বেচ্ছাসেবক টিমের পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা