× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ লাখ ৫৩ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ প্লাস’

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

২৮ জুন রবিবার দিনব্যাপী ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। প্রবা ফটো

২৮ জুন রবিবার দিনব্যাপী ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে। প্রবা ফটো

“ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২৮ জুন রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশের ন্যায় ফেনী জেলায় ২ লাখ ৫৩ হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ খাওয়ানো হবে।

ফেনী সিভিল সার্জন অফিসের এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (২৫ জুন) এ তথ্য জানান ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এএসএম সোহরাব আল হোসাইন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২৮ জুন রবিবার দিনব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া তথ্য মতে, ২৮ জুন রোববার দিনব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে এবার ফেনী জেলায় মোট অস্থায়ী ১ হাজার ১২৪টি, স্থায়ী ৭টি, ভ্রাম্যমাণ ৭টি কেন্দ্রসহ মোট ১১৩৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সি ৩০ হাজার ৪৭৩ জন শিশুকে নীল রঙ্গের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লাখ ২৩ হাজার ১২ জন শিশুকে লাল রঙ্গের ক্যাপসুলসহ সর্বমোট ২ লাখ ৫৩  হাজার ৪৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতি কেন্দ্রে দুইজন করে ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, স্বাস্থ্যকর্মী সব মিলিয়ে ৭০০ থেকে ৮০০ জন এই ক্যাম্পেইনে কাজ করবে।

সিভিল সার্জন বলেন, ফেনীর সকল শিশুকে এটি খাওয়াতে পারলে ক্যাম্পেইন সফল হবে। ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের উপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। রাতকানা, কনজাংটিভার শুষ্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষতিসহ নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করা না হলে মানুষ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে।

 তিনি বলেন, ভিটামিন এ শুধুমাত্র রাতকানা রোগ প্রতিরোধ নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় সকল শিশুকে নিটকস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফাহাদ, ডা. আমীর খসরু তারেক প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা