× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় চিকিৎসক নেতা ডা. সামির হোসেন মিশু গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. সামির হোসেন মিশু মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ও বাগেরহাট সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ইন্সট্রাক্টর ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পর বুধবার বিকেলে বগুড়া সদর আমলী আদালতের বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম এ সব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার হোটেল মকটেল থেকে ডা. মিশুকে আটক করে পুলিশ। পরে তাকে বগুড়া সদর থানায় নেওয়া হয়।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত চিকিৎসক ডা. সাফদার হোসেনের ছেলে। এর আগে তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিকিৎসক বন্ধু স্বপনের জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার রাতে হোটেল মকটেলে যান ডা. মিশু। সেখানে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় একটি মহলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিরাপত্তার স্বার্থে শেরপুর থানায় নিয়ে যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান বলেন,‍‍‍ “বগুড়া সদর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় ডা. মিশুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা