মধুপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। প্রবা ফটো
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৮৭ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার ৩০২ টাকা ৭৬ পয়সার প্রস্তাবিত বাজেট পৌরসভার সভা কক্ষে ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় পৌর ভবনের সভাকক্ষে উপজেলার পৌর প্রশাসক
এবং মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন।
এ বাজেটে ১৩ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৭ শত ২৮ টাকা ৪৯ পয়সা রাজস্ব উদ্বৃত্ত দেখানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি
প্রিন্স, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, মধুপুর পৌরসভার ৭ ও
৮ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত্য কাউন্সিলর সমাজ সেবা অফিসার মোস্তফা হোসাইন, ৯ নং ওয়ার্ডের
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মধুপুর থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক, বিভিন্ন শ্রেণিপেশার
প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রমুখ।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের
জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।