× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগর পরিকল্পনায় ছাড় নয়, অবৈধ স্থাপনায় কড়াকড়ি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত বৈঠকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হয়।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত বৈঠকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদন কার্যক্রম দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে জরুরি বৈঠক করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

একই সঙ্গে নকশাবহির্ভূত ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত বৈঠকে ভূমি ব্যবহার ছাড়পত্র ও ইমারতের নকশা অনুমোদনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হয়। 

নাগরিকদের ভোগান্তি কমিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় করণীয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগর উন্নয়নের গতি বজায় রাখতে এবং নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত পৌঁছে দিতে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আবেদন নিষ্পত্তিতে অযথা বিলম্ব না করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেন।

নকশাবহির্ভূত ও অবৈধ স্থাপনার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। 

নগরের সৌন্দর্য, পরিবেশ ও নাগরিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো স্থাপনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সতর্কবার্তা দেন তিনি।

চেয়ারম্যান আরও বলেন, আইন ও বিধিমালা অনুসরণ করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অবৈধ স্থাপনা নিয়ন্ত্রণকে চউকের অন্যতম অগ্রাধিকারমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেন তিনি।

চউক সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নুরী, সদস্য (প্রকৌশল) মো. জামিলুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সচিব মোহাম্মদ মাহবুবউল করিম, প্রধান পরিকল্পনাবিদ, অথরাইজড অফিসারসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা