× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে সাইফুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

গাজীপুরে সাইফুল হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরে সাইফুল হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে সাইফুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে নৃসংশভাবে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদক সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়৷ পরবর্তীতে মরদহটি বিকৃত করা হয় যেন কেউ চিনতে না পারে ৷ এ ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তারের পর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন কালীগঞ্জ থানার অলুয়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো: রেজাউল করিম (৫০)। একই গ্রামের আব্দুল আলী মিন্টুর ছেলে মো: নাজিম মিয়া (২৫) এবং টিউরী গ্রামের মো: শাহজাহানের ছেলে মো: আবু তাহের (৩২)।

গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বিকালে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত ২ জুন সকালে কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের উলুয়া এলাকায় রাস্তার পাশ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহতের বড় ভাই আব্দুস সালাম মরদেহটি সাইফুল ইসলামের বলে শনাক্ত করেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার গুরুত্ব বিবেচনা করে গাজীপুর পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা। পরবর্তীতে জেলা গোয়েন্দা সংস্থা তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত প্রধান আসামি রেজাউলের সাথে নিহত সাইফুলের মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। রেজাউল ও আবু তাহের এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ২ জুন রাতে সাইফুলকে একটি কলাবাগানের পাশে নদীর কিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন করার উদ্দেশ্যে তার মুখ ও মাথা থেঁতলে বিকৃত করে মরদেহটি রাস্তার পাশে ফেলে রাখা হয়। 

গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জানান, প্রধান আসামি রেজাউলের বিরুদ্ধে আগেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। আসামিরা গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা