সন্দ্বীপ ( চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
চট্রগ্রামের সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্রগ্রামের সন্দ্বীপে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন।
সভায় ফেরিঘাটে চলমান বিশৃঙ্খলা, মাদকদ্রব্যের বিস্তার, চুরি-ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
একই সঙ্গে ভূমি সেবা, স্বাস্থ্যসেবা এবং রাস্তাঘাটের উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সংসদ সদস্যের একান্ত সচিব আবুল কাশেম মাস্টার এবং উপজেলা প্রেসক্লাবের সদস্যসচিব কামরুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।
সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বরোপ করেন।