× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

চিলমারীতে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সংঘবদ্ধ  মাদকসেবীরা। প্রবা ফটো

চিলমারীতে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় এক যুবককে কুপিয়ে জখম করেছে সংঘবদ্ধ মাদকসেবীরা। প্রবা ফটো

কুড়িগ্রামের চিলমারীতে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। আহত যুবক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছেন।  

বুধবার (২৪ জুন) ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, গত ১৭ জুন সকালে উপজেলার জোড়গাছ ঘাটে একটি হোটেলের পাশে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে বাধা দেন স্থানীয় যুবক আনোয়ারুল ইসলাম। এ সময় অভিযুক্তদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হয়েছে বলে মনে করা হলেও বিকেলে পূর্ব বিরোধের জের ধরে একদল মাদকসেবী আনোয়ারুলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাকে রক্ষা করতে এগিয়ে আসা আরও কয়েকজনও হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আনোয়ারুলের পরিবারের দাবি, চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের ফলে পাশাপাশি হাত ও পা ভেঙেছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।এ বিষয়ে অভিযুক্ত নিরাশাকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। 

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনার বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। উভয়পক্ষের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা