× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় ৩ দিনেই উঠে যাচ্ছে নতুন সড়কের পিচ, কাজ বন্ধ করল এলাকাবাসী

কয়রা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কার্পেটিংয়ের পিচ ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় উঠে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কার্পেটিংয়ের পিচ ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় উঠে যাচ্ছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া-রোনবাগ সড়কে নিম্নমানের কাজের অভিযোগ তুলে চলমান পিচ ঢালাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

এলাকাবাসীর দাবি, প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কের কার্পেটিংয়ের পিচ ঢালাইয়ের মাত্র তিন দিনের মাথায় উঠে যাচ্ছে

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এক কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে নতুন কার্পেটিংয়ে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ধুলোবালি ও অপরিষ্কার ভিত্তির ওপর পিচ ঢালাই করায় হাতের সামান্য চাপেই পিচ উঠে আসছে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বিকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের চলমান কাজ বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, “বহুদিনের প্রত্যাশিত এই সড়ক নির্মাণে নিম্নমানের কাজ করা হচ্ছে। কোটি কোটি টাকার সরকারি প্রকল্পে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না”।

অন্য বাসিন্দারাও অভিযোগ করেন, সড়কের ঢালু অংশে রোলার চালানোর সঙ্গে সঙ্গেই ফাটল দেখা দিয়েছে, যা বর্ষায় আরও বড় ক্ষতির কারণ হতে পারে।

এলজিইডি সূত্রে জানা গেছে, পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাদারবাড়িয়া-রোনবাগ সড়কের উন্নয়ন ও একটি আরসিসি বক্স কালভার্ট নির্মাণসহ একাধিক কাজের জন্য ২০২৪ সালের মার্চে ‘মেসার্স কামরুল অ্যান্ড ব্রাদার্স’ ২ কোটি ৬৩ লাখ ৯৯ হাজার টাকার কার্যাদেশ পায়। নির্ধারিত সময়সীমা পার হলেও কাজ এখনও সম্পন্ন হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. হাসান বলেন, “এলজিইডির নির্দেশনা অনুসারেই কাজ করা হচ্ছে। বর্তমানে সড়কে প্রাথমিক স্তরের পিচ ঢালাই করা হয়েছে। পরবর্তী ধাপে সিল কোটসহ চূড়ান্ত কার্পেটিং সম্পন্ন হলে সড়ক আরও মজবুত হবে”।

কয়রা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন জানান, প্রাইম কোট সঠিকভাবে প্রয়োগ না করার প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা