টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় ২৫টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। প্রবা ফটো
গাজীপুর মহানগরীর টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় একটি বাড়িতে বুধবার (২৪ জুন) সকালে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় ২৫টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি
ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল
ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের
খবর পান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা
চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ২৫টি টিনশেড ঘর পুড়ে গেছে। তবে
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।