× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর মো. আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ আজ (২৪ জুন) উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে বান্দরবান পৌর এলাকার পাইনছড়া মুখসংলগ্ন সাঙ্গু নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত আরেফিন বালাঘাটা বাজারের ব্যবসায়ী মো. এনাম সওদাগরের ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীর পাড়ে হাত-মুখ  ধুতে যায় আরেফিন। এ সময় পা পিছলে নদীতে পড়ে গেলে প্রবল স্রোতে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী দল তাকে উদ্ধারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বান্দরবান পৌরসভার ২ নাম্বার ওয়কর্ডের সাবেক পৌর কাউন্সিলর মো.আলী জানান, পাইনছড়া মুখ সাঙ্গু নদীর এলাকায় যেখানে আরেফিন নিখোঁজ হয়েছিল, পাঁচদিন পর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে একই এলাকার কাছাকাছি নদীতে তার মরদেহ খুঁজে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, ‘সাঙ্গু নদীতে নিখোঁজ শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা