× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতির মৃত্যুর এক সপ্তাহ পর জানাল পার্ক কর্তৃপক্ষ

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩ ২২:২৪ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩ ২২:২৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের একটি হাতির মৃত্যুর এক সপ্তাহের বেশি সময় বিষয়টি প্রকাশ করল কর্তৃপক্ষ। পার্ক কর্তৃপক্ষের দাবি, পার্কের এক হাতির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ওই হাতিটির মৃত্যু হয়।

রবিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২২ ডিসেম্বর হাতিটির মৃত্যু হলেও কর্তৃপক্ষ তা গোপন রেখেছিল।

আমীর হোসাইন চৌধুরী বলেন, ‘হাতিটির বয়স হয়েছিল আনুমানিক ৪৭-৪৮বছর। শারীরিকভাবে দুর্বল ছিল। একটি হাতি ওই হাতিকে ধাক্কায় দিলে পিলারের সঙ্গে লেগে মাথায় আঘাত পায়। এর কিছুক্ষণ পরই হাতিটির মৃত্যু হয়। 

তিনি বলেন, ‘মৃত হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলেই হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

এ বিষয়ে জানতে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. ইমরান হাসান বলেন, ‘সাফারি পার্কে মোট ৯টি হাতি ছিল। এর মধ্যে সাতটি পুরুষ ও দুটি মাদি ছিল। মৃত হাতিটি ছিল মাদি। একটি হাতি মারা যাওয়ায় এখন পার্কে হাতির সংখ্যা আটটিতে দাঁড়াল।’ 

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘হাতি মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডিতে হাতিটির মৃত্যুর কারণ হিসেবে অন্য হাতির সঙ্গে মারামারির কথা উল্লেখ করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা