× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতু ভেঙে ট্রাক খালে, চালক নিহত

লালমোহন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বালুভর্তি ট্রাক আয়রন সেতু দিয়ে পারাপারের সময় ট্রাকটি সেতু ভেঙে খালে পড়ে যায়। প্রবা ফটো

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে বালুভর্তি ট্রাক আয়রন সেতু দিয়ে পারাপারের সময় ট্রাকটি সেতু ভেঙে খালে পড়ে যায়। প্রবা ফটো

ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক আয়রন সেতু দিয়ে পারাপারের সময় সেতু ভেঙে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। নিহত নাঈম ধলীগৌর নগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টারবাড়ির ফরিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার মো. আল আমিন (১২)। উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ওপরের সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শাহে আলম জানান, মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বালু ভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার শেষ মাথার আগে হঠাৎ খুব জোরে শব্দ শুনতে পাই। শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বালু ভর্তি ট্রাকটি ব্রীজ ভেঙে খালের পানিতে পড়ে গেছে। আমরা চিৎকার চেচামেচি করলে স্থানীয় অনেক লোকজন আসে। আমরা সকলে দ্রুত ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে প্রেরণ করি। লালমোহন হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। অপর দিকে গুরুতর আহত মো. আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরো অনেক জানান, দীর্ঘদিন ধরে ব্রীজটি ঝুকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা