দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম। প্রবা ফটো
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন পৌর প্রশাসক রেদওয়ান ইসলাম।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর সভাকক্ষে এ বাজেট
ঘোষণা করা হয়। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪ শত ৬৮ টাকা।
ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা।
বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন- পৌর নির্বাহী কর্মকর্তা তাজুল
ইসলাম, সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, পৌর হিসাবরক্ষক শাহাদাত হোসেন, পৌর
সেনেটারী ইন্সপেক্টর কামরুজ্জামান, কার্য সহকারী মোহাম্মদ আহাদ ও দাউদকান্দি উপজেলার
ইলেকট্রনিক ও প্রিন্ট গণমাধ্যম কর্মীরা।