× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী মঙ্গলবার বিকালে এ সব তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত জেলার সাতটি থানা এলাকা থেকে ১৭ জন  আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে”।

তিনি আরও বলেন, “সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির ব্যানারে ঝটিকা মিছিলের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে”।

নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নারায়ণগঞ্জের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ অন্তত ১০টি স্থানে তল্লাশিচৌকি (চেকপোস্ট) বসিয়েছে পুলিশ। এর মধ্যে সাইনবোর্ড এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, ফতুল্লা, শহরের সৈয়দপুর, সোনারগাঁ ও কাঁচপুরসহ বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করেছে পুলিশ। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

তবে মঙ্গলবার বিকেল ৪ টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনেও দলীয় নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যায়নি।

অন্যদিকে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে মাঠে নেমেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা শহরে অবস্থান কর্মসূচি পালন এবং প্রধান সড়কে মিছিল করেছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা