× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুর বিয়েতে এসে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল কুয়েত প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

 কুয়েত প্রবাসী সোহেল ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুয়েত প্রবাসী সোহেল ফকির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালে বন্ধুর বিয়েতে এসে সড়ক দূর্ঘটনায় সোহেল ফকির (২৪) নামের এক কুয়েত প্রবাসী নিহত হয়েছেন।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত কুয়েত প্রবাসী সোহেল উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানিয়েছেন, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে সোহেলের বাল্যবন্ধু ফরসাল হাওলাদারের গত ১৯ জুন বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য গত দশদিন পূর্বে সোহেল কুয়েত থেকে ছুটিতে দেশে আসে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পান্নু মৃধা আরও জানিয়েছেন, মঙ্গলবার দুপুর একটার দিকে সোহেল মোটরসাইকেল পাকিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়ানোছিলো। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়াগতির তাজবি পরিবহন দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়কের পাশে দাঁড়ানো সোহেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেল গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোহসিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকায় ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা