× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদেশ সরকার নামে একজনকে  গ্রেপ্তার করেছে  র‍্যাব। প্রবা ফটো

আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিদেশ সরকার নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রবা ফটো

ঢাকার আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি বিদেশ সরকারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২৩ জুন) ভোর রাতে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয়।

গ্রেপ্তারকৃত বিদেশ সরকার ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানে কাজ করেন, পাশাপাশি বাংলা মদ বানিয়েও বিক্রি করেন বলে জানান স্থানীয়রা।

র‍্যাব জানায়, আশুলিয়ার লালারটেক এলাকার ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। গত ১৭ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পর প্রতিবেশী বিদেশ সরকারের ছেলের সঙ্গে শিশুটি খেলতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে বিদেশ সরকার শিশুটিকে পাশের রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে শিশুটি ঘটনা তার পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় জানান, অভিযোগ পাওয়ার পর পরই আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্তের মাধ্যমে র‌্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানাধীন দশুলিয়া গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা