সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ ঘোষণা করেছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রবা ফটো
হাসপাতাল কার্যক্রম দ্রুত চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা দূর করার দাবিতে টানা ৩ দিনের মতো একাডেমিক কার্যক্রম ‘শাটডাউন’ ঘোষণা করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ জুন) ১০টায় কলেজের প্রশাসনিক
ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত বছরের
১৫ এপ্রিল থেকে তারা একই দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সে সময় প্রশাসনের পক্ষ থেকে
দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হলেও দীর্ঘ সময়েও তার বাস্তবায়ন হয়নি। বাধ্য
হয়ে তারা আবারও রবিবার (২১ জুন) থেকে কঠোর কর্মসূচিতে ফিরেছেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন,
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই ‘শাটডাউন’ কর্মসূচি ও আন্দোলন চলমান থাকবে।
শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস বলেন,
হাসপাতাল কার্যক্রম দ্রুত চালু এবং একাডেমিক অব্যবস্থাপনা দূর না করা পর্যন্ত আমাদের
আন্দোলন বন্ধ হবে না। আমরা বারবার আশ্বাস পাচ্ছি কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। যে
কারণে আমরা শাটডাউন কর্মসূচি পালন করছি। একাডেমিক ভবনে তালা দেওয়া হয়েছে। দাবি আদায়
না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।