× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানাল সিএমপি

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী ইমন গ্রেপ্তারের সংবাদ ভুয়া

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ফাইল ফটো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ফাইল ফটো

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও বড় সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ইমন ওরফে ‘ডেভিড ইমন’ গ্রেপ্তার হয়েছেন- এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ।

সিএমপির সহকারি কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ মঙ্গলবার জানান, সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার সংক্রান্ত সংবাদটি বিভ্রান্তিকর।

তিনি বলেন, সম্প্রতি কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে ‘বড় সাজ্জাদের সহযোগী ডেভিড ইমন গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ডেভিড ইমনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু বাস্তবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হয়নি এবং সিএমপি কমিশনারও এ ধরনের বক্তব্য দেননি।

অতএব, সংশ্লিষ্ট সংবাদটি সম্পূর্ণরূপে বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে অসত্য। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পূর্বে যথাযথ তথ্য যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও সংবাদমাধ্যমের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আমরা বিশ্বাস করি, বস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক ও পেশাদার সাংবাদিকতা জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থেকে যথাযথ সূত্র যাচাই সাপেক্ষে সংবাদ পরিবেশনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এর আগে, সোমবার রাতে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, ডেভিড ইমনকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ ইমন। তিনি একটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

প্রকৃত ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। তিনি ২০২৫ সালের বাকলিয়া জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর পক্ষে চট্টগ্রামে অপরাধী নেটওয়ার্ক পরিচালনা করেন।

পুলিশের ধারণা, ডেভিড ইমনকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বা তাকে আড়াল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়ানো হতে পারে। নামের মিল থাকায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশীদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি সম্পূর্ণ মিথ্যা। কমিশনারের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা