বেনাপোল প্রতিবেদক
প্রকাশ : ৮ ঘণ্টা আগে
আপডেট : ২ ঘণ্টা আগে
বেনাপোল কলেজ মিলনয়াতনে মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন নুরুজ্জামান লিটন। প্রবা ফটো
বেনাপোল কলেজ মিলনয়াতনে এক মতবিনিময় সভায় শিক্ষকরা জাতি গড়ার আলোকবর্তিকা বলে মন্তব্য করেছেন যশোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
সোমবার (২২ জুন) দুপুর ১২টায় বেনাপোল কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম,
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সঙ্গে
আলোচনা করেন নুরুজ্জামান লিটন ।
শিক্ষকদের উদ্দেশে নুরুজ্জামান লিটন বলেন, শিক্ষকরাই জাতি গড়ার আলোকবর্তিকা। আপনাদের
সঠিক দিকনির্দেশনা ও শিক্ষা থেকেই আগামী দিনের মেধাবী সন্তানরা গড়ে উঠবে এবং দেশ ও
জাতির নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, বেনাপোল কলেজের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা
হবে এবং কলেজটি সরকারি করণের বিষয়েও ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বেনাপোল কলেজের প্রিন্সিপাল কামরুজ্জামান শান্তি, বেনাপোল কলেজ পরিচালনা
পর্ষদের সভাপতি আব্দুল মজিদ, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক
সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রানুজ্জামান দ্বীপু, বেনাপোল
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন।
মতবিনিময় সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে বেনাপোল
কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা
রোপন করা হয়। পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান নুরুজ্জামান লিটন।