× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের ৪ জেলায় বজ্রপাতে নিহত ৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশে চার জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।

সাভার, নরসিংদী, মানিকগঞ্জ ও নেত্রকোনায় রবিবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে এসব ঘটনা ঘটে।

সাভার

সাভারে মাঠে করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজার পাড়া এলাকায় রবিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাভারের বলিয়ারপুর পাঁচ আনি পাড়া এলাকার মৃত বুদ্দু মিয়ার (বুদ্দু বেপারী) ছেলে দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার গিরাই এলাকার মৃত আব্বাস আলী ছেলে দুলাল(৬০) এবং রাজবাড়ি জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামের আদু প্রামাণিক ছেলে হক আলী প্রামাণিক (৬২)। দুলাল ও হক আলীকে হেমায়েতপুর এলাকা থেকে দিনমজুর কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। 

সাভারের ভবানিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রবিবার বিকেলে বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার পাড়া এলাকার কটি নিচু জমিতে কৃষিকাজ করছিলেন ওই তিন শ্রমিক। বিকাল ৪টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শী জে বি জুবায়ের বলেন, “কৃষি জমিতে কাজ করার সময় ওই তিনজন বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন নিহতের মধ্যে একজন বলিয়াপুরের অপর দুজন হেমায়েতপুর থেকে সেখানে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলো”।

আইসি ইমরান হোসেন বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে”।

নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাছাত্ররা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। 

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, “বজ্রপাতের ঘটনায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে”।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে”।

নেত্রকোনা

অপরদিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

উপজেলার সদর ইউনিয়নের বড়গাঁও গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি ওই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। 

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। ওই সময় জাহাঙ্গীর আলম তার নিজ বাড়ির পিছন থেকে থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত তিনি ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে আশেপাশের লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ

এছাড়া মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলার কাঞ্চননগর এলাকায় রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাঞ্চননগর এলাকার নেওয়াজ পীর সাহেবের ছেলে কবির হোসেন এবং একই এলাকার রফি আহমেদের ছেলে শহিদুল ইসলাম। 

নিহতের স্বজনরা জানান, রবিবার বিকালে কবির ও শহিদুল স্থানীয় একটি মাঠে কৃষি কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত দুজনেই গুরুতর আহত হন। পরে মাঠের অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে সাভারের হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, "বর্ষাকালে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার এবং ঝড়-বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আরও সচেতন হওয়া জরুরি”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা