নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
আপডেট : ১ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
নরসিংদীর মনোহরদীতে অজু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মাদরাসাছাত্ররা হলেন জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে। তারা সকলেই উক্ত মাদ্রাসার ছাত্র।
শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ বলেন, “বজ্রপাতের ঘটনায় হাসপাতালে চারজনকে আনা হলে আমরা তিনজনে মৃত্যু অবস্থায় পাই এবং একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে”।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “মাগরিবের নামাজের আগে মাদরাসায় অজু করার সময় ৪ ছাত্র আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে”।