× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাভারে বজ্রপাতে ৩ কৃষিশ্রমিকের মৃত্যু

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১২ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

​ঢাকার সাভারে মাঠে করার সময় আকস্মিক বজ্রপাতে তিন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজার পাড়া এলাকায় রবিবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।​

নিহতা হলেন সাভারের বলিয়ারপুর পাঁচ আনি পাড়া এলাকার মৃত বুদ্দু মিয়ার (বুদ্দু বেপারী) ছেলে দ্বীন ইসলাম ওরফে কুদি বেপারী (৪৫), রংপুর জেলার মিঠাপুকুর থানার গিরাই এলাকার মৃত আব্বাস আলী ছেলে দুলাল(৬০) এবং রাজবাড়ি জেলার পাংশা থানার হাবাসপুর গ্রামের আদু প্রামাণিক ছেলে হক আলী প্রামাণিক (৬২)। দুলাল ও হক আলীকে হেমায়েতপুর এলাকা থেকে দিনমজুর কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। 

​সাভারের ভবানিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, রবিবার বিকেলে বনগাঁও ইউনিয়নের কোন্ডা বাজার পাড়া এলাকার কটি নিচু জমিতে কৃষিকাজ করছিলেন ওই তিন শ্রমিক। বিকাল ৪টার দিকে হঠাৎ তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শী জে বি জুবায়ের বলেন, “কৃষি জমিতে কাজ করার সময় ওই তিনজন বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়। তিনজন নিহতের মধ্যে একজন বলিয়াপুরের অপর দু’জন হেমায়েতপুর থেকে সেখানে কৃষি জমিতে কাজ করতে গিয়েছিলো”।

আইসি ইমরান হোসেন বলেন, “আমরা মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা