অস্ত্রধারী মো. আইয়ুব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় সরাসরি জড়িত অস্ত্রধারী মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল রবিবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তার ভগ্নিপতি বাড়ি থেকে তাকে আটক করে। অভিযান শেষে র্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী মো. আইয়ুবকে র্যাব গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযানে চলমান রয়েছে।