× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাউজানে যুবদল নেতা হত্যা: অস্ত্রধারী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

 অস্ত্রধারী মো. আইয়ুব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অস্ত্রধারী মো. আইয়ুব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় সরাসরি জড়িত অস্ত্রধারী মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি এলাকা থেকে রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়রা জানায়, আইয়ুব দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল রবিবার ভোর ৬টার দিকে অভিযান চালিয়ে তার ভগ্নিপতি বাড়ি থেকে তাকে আটক করে। অভিযান শেষে র‌্যাব সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নিয়ে যায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী মো. আইয়ুবকে র‍্যাব গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযানে চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা