× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে নিষিদ্ধ যুবলীগ নেতা

‘একটাও সামনে আসবি না, মাইরা ফালামু’

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

গাজীপুর মহানগরীর কলম্বিয়া গার্মেন্টেসের সামনে রবিবার গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে মিছিল হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

গাজীপুর মহানগরীর কলম্বিয়া গার্মেন্টেসের সামনে রবিবার গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে মিছিল হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

“ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।”

গাজীপুর মহানগর যুবলীগের ব্যানারে বের হওয়া একটি বিক্ষোভ মিছিল থেকে পুলিশ সদস্যদের উদ্দেশে এ ধরনের হুমকি দেওয়ার একটি ভিডিও রবিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। 

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরীর কলম্বিয়া গার্মেন্টেসের সামনে ওই মিছিলটি করা হয়।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ‘শাকিল এন্টারপ্রাইজ’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে।

গাজীপুরের বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, “আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।”

গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, “আজকে সকালেই ওই মিছিলটি করেছে বলে তথ্য পেয়েছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা