× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বেচ্ছাসেবক দলনেতার অর্থায়নে ভাঙা সড়ক মেরামত, খুশি স্থানীয়রা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলনেতার অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে সন্তোষ প্রকাশ করলেন  এলাকাবাসী। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলনেতার অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে সন্তোষ প্রকাশ করলেন এলাকাবাসী। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ভাঙা এ সড়কটি রবিবার (২১ জুন) সকালে সবুজ মিয়ার নিজস্ব অর্থায়নে সিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়।

নতুন করে সিসি ঢালাই দিয়ে ভাঙা সড়ক মেরামত করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। সবুজ মিয়ার এমন মহৎ উদ্যোগের কারণে এ সড়কে চলাচলরত স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। দীর্ঘদিন বেহাল এই সড়কটি মেরামত হওয়ায় এখন শিক্ষার্থী, ব্যবসায়ী ও এলাকার সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। 

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় শাহজাহান কোম্পানির বাড়ি থেকে আব্দুর রহমান মার্কেট পর্যন্ত প্রায় আধা কি.মি. সড়কের বেহাল অবস্থায় ছিল। দীর্ঘদিন সড়কটি চলাচলের অনুপযোগী থাকলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি কাঞ্চন পৌর কর্তৃপক্ষ। দীর্ঘদিন বেহালি সড়ক পুনঃনির্মাণের উদ্যোগ নেন কাঞ্চন পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি সবুজ মিয়া। 

স্থানীয় বাসিন্দারা জানান, খানাখন্দে ভরা সড়কটিতে পথচারী ও গাড়ি চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে জনভোগান্তি আরও বৃদ্ধি পেতো। সড়কটি পাকাকরণে বর্তমানে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এ উদ্যোগের জন্য এলাকাবাসী সবুজ মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল। 

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা