× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যান্ডকাপসহ মাদক কারবারিকে ছিনতাই

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

দৌলতদিয়ার পুড়াভিটায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই করছে মাদক ব্যবসায়ীরা । প্রবা ফটো

দৌলতদিয়ার পুড়াভিটায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই করছে মাদক ব্যবসায়ীরা । প্রবা ফটো

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পুড়াভিটায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় প্রশাসনের ওপর হামলা করে হ্যান্ডকাপসহ মাদক কারবারিকে ছিনতাই করেছে স্থানীয় সংঘবদ্ধ মাদক কারবারিরা। 

বিকাল ৪ ঘটিকার সময় থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত শনিবার (২০ জুন)  ঘণ্টাব্যাপী পুড়াভিটায় অভিযানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসীর হাসান খানের নেতৃত্বে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুইজন আসামিকে গ্রেপ্তার করে।  

মোবাইল কোর্ট অভিযান চলাকালে আসামি আশীষ চন্দ্র শীলের  দেহ তল্লাশি করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সালের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামিকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অপর আসামি পুড়াভিটায় মাদক কারবারি বেবীর ছেলে ফয়সালকে মাদক ও টাকাসহ গ্রেপ্তার করে হ্যান্ডকাপ পরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পুলিশ। হ্যান্ডকাপসহ সংঘবদ্ধ মাদক কারবারিরা আটক ফয়সালকে ছিনতাই করে নিয়ে যায়।

ঘটনাস্থলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন আহত হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনত ব্যবস্থা গ্রহণ করবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা