× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর শাহীন একাডেমি স্কুলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ। প্রবা ফটো

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর শাহীন একাডেমি স্কুলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রামপুর শাহীন একাডেমি স্কুলের গেট সংলগ্ন এয়াকুব আলী কমপ্লেক্সের সামনে থেকে শনিবার (২০ জুন) তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেনÑ কুমিল্লা জেলার খোরশেদ আলম নয়ন, নোয়াখালীর আনোয়ার হোসেন ভাসানী, ফেনীর সোনাগাজী উপজেলার মো. রাসেল, কুমিল্লার আবদুল কাদের, দুলাল মিয়া, মো. আসিফ ও রাকিব হোসেন।

এ সময় তাদের কাছ থেকে ২টি লোহার তৈরি কিরিচ, ২টি লোহার তৈরি ছোরা, ১টি লোহার রড ও ১টি বড় স্লাই রেঞ্জ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা সময় ডাকাত দলটি মহাসড়কের পাশে খালি জায়গায় জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ফেনী মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা