× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল উদ্ধার

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল দুইটি উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে ককটেল দুইটি উদ্ধার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে থেকে দুইটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার দুদলী গ্রামের বিএনপি অফিসের সামনে থেকে শনিবার সকালে ককটেল দুইটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, “সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে অফিসে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে”।

তিনি আরও বলেন, “রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে”। 

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা