× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৫

জ্যেষ্ঠ প্রতিবেদক, পশ্চিমাঞ্চল

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৫৩ মিনিট আগে

হরিনাকুন্ডুতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের  মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হরিনাকুন্ডুতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

উপজেলার বোয়ালিয়া গ্রামে শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন ছানোয়ার হোসেন ছনো, মিজান আলী, বিভান আলী, ঝন্টু মিয়া, মতিয়ার রহমান, আক্তার মোল্ল্যা, রাশিদুল ইসলাম,বরকত মোল্ল্যা, ফেন্টু মিয়া,মশিয়ার মেম্বার, গোলাপফার মন্ডল, তোজিবার মোল্ল্যা, কবির মন্ডল, রুবেল মন্ডল, তোতা মিয়া, নূর আলী ও বাচ্চু মিয়া। তাদের হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে জেলা সদর হাসপাতাল ও তিনজনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে বোয়ালিয়া স্থানীয় আওয়মী লীগ নেতা ও ফলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট বজলুর রহমান লোকজনের সঙ্গে বিএনপি সমর্থিত মশিয়ার রহমান (সাবেক ইউপি সদস্য) কর্মীসমর্থকদের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান বলেন, “তুচ্ছ ঘটনা নিয়ে আমাদের সমর্থকদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানের লোকজন”।

ফলসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বজলুর রহমানের বলেন, “আমার কর্মী সমর্থকদের বিভিন্ন ট্যাগ লাগিয়ে আজকের এই হামলার ঘটনা ঘটিয়েছে মশিয়ার। সে অনুকম্পা পেতে বিভিন্ন ধরণের মন্তব্য করে বেড়াচ্ছে”।

হরিণাকুন্ডু থানার পরিদর্শক (তদন্ত) অসিত কুমার রায় বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা