× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে অ্যাম্বুলেন্সে মিললো ১১৭ বোতল ভারতীয় মদ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আটকৃত দুইজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আটকৃত দুইজন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

পরশুরাম মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পরশুরাম-ফেনী সড়কে সমিতি রোডে অভিযান চালিয়ে শনিবার সকালে তাদের আটক করে।

আটককৃতরা হলেন পশ্চিম সাহেব নগর চৌধুরী বাড়ির আশ্রাফ আলীর ছেলে অ্যাম্বুলেন্সচালক জসিম উদ্দিন (৫১), পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া মিজানুর রহমানের ছেলে মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিদের হেফাজতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন পরশুরাম মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই নাসির উদ্দীন ও এ এসআই রাজিব বৈরাগীসহ পুলিশ সদস্যরা।

পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, “অ্যাম্বুলেন্সে অভিনব কৌশলে মাদক কারবারিরা মাদক পাচারের সময় ১১৭ বোতল মাদক আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা