× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেওয়ানগঞ্জে আর্জেন্টিনার পতাকা চুরির ঘটনায় থানায় জিডি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৬ ১৬:১৯ পিএম

 আর্জেন্টিনার পতাকা। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পতাকা। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে সাধারণ ডায়রি (জিডি) করেছেন এক সমর্থক। এছাড়াও পতাকাটি উদ্ধার করে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন তারা। 

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের শনিবার এ সব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বৃহস্পতিবার রাতে সানন্দবাড়ি মধ্যপাড়া গ্রামে পতাকা চুরির ঘটনাটি ঘটে। পরে শুক্রবার সানান্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে এ সংক্রান্ত একটি অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় আর্জেন্টিনা সমর্থক ভেরুসেল এক্সপ্রেস নামের একটি ক্লাবের সদস্যরা। 

মামালার বরাতে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ করেন।

ক্লাবটির সদস্য মামুন বলেন, “পতাকা কেউ পেলে তাকে আমরা পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা দেব”।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “আর্জেন্টিনার পতাকা চুরির বিষয়ে সাধারণ ডাইয়েরি পেয়েছি। তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা