× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মীয় অবমাননার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের  ধর্মীয় অবমাননার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। প্রবা ফটো

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অবমাননার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। প্রবা ফটো

ঝিনাইদহে হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় অবমাননার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শনিবার (২০ জুন) বেলা ১১টায় এ কর্মসূচির আয়োজন জেলা পূজা উদযাপন পরিষদের।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহের সর্বস্তরের হিন্দুধর্মাবলম্বীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রীরামের ছবিতে জুতা নিক্ষেপ এবং মন্দির ভাঙার হুমকির মতো ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে কোনোভাবেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না।
বক্তারা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কানন কুমার দাস, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ বিশ্বাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু মুক্ত, সদস্য সচিব অরুণ কুমার ঘোষ, যুগ্ম-আহ্বায়ক প্রসেনজিৎ ঘোষ শিপনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা