ফেনীর বাংলাদেশ ফিশিং নামের মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত জেলি পুশ করার দায়ে। প্রবা ফটো
ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে ‘বাংলাদেশ ফিশিং’ নামের মৎস্য আড়তকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়েছে।এ যেন ক্রেতা ঠকানোর ফাঁদ!
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে
শনিবার (২০ জুন) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানান, একশ্রেণির অসাধু ব্যবসায়ী ওজন বাড়াতে ও
গ্রেড পরিবর্তন করে প্রতারণার উদ্দেশ্যে চিংড়িতে ক্ষতিকারক জেলি পুশ করে আসছিল, এমন
সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পৌর মৎস্য আড়তে এই অভিযান চালানো হয়। অভিযানে ‘বাংলাদেশ
ফিশিং’ আড়ত থেকে আনুমানিক ৮০ কেজি জেলি দেওয়া গলদা চিংড়ি জব্দ করা হয়। পরে মৎস্য ও
মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন-২০২০ এর ৩১ ধারা মোতাবেক আড়তের মালিককে ৪০
হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ভেজাল চিংড়িগুলো তাৎক্ষণিকভাবে মাটিচাপা দিয়ে বিনষ্ট
করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তারা উপস্থিত
অন্যান্য আড়তদার এবং ক্রেতাদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন। জেলি দিয়ে চিংড়ি
অবৈধভাবে ওজন বৃদ্ধি ও ক্রেতা ঠকানোর বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে সবাইকে সতর্ক করেন।
ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা জানান,
জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত
থাকবে।