× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাড়ে তিন ঘণ্টা পর ফেনী ছাড়ল চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

 চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি  ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির  কারণে  সাড়ে ৩ ঘণ্টা  পর রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি  সচল করা হয়। প্রবা ফটো

চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে সাড়ে ৩ ঘণ্টা পর রিলিফ ইঞ্জিন এনে ট্রেনটি সচল করা হয়। প্রবা ফটো

চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ফেনী রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ও আগুনের আশঙ্কার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা আটকে থাকার পর বিকল্প ইঞ্জিন নিয়ে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

আজ শনিবার (২০ জুন) সকাল ৮টা ২২ মিনিটে ফেনী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে ও কালোধোঁয়া দেখা দিলে ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন জানান, ঘটনার পর চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন এনে ট্রেনে যুক্ত করা হয়। মেঘনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের একটি লাইনে (ডাউন লাইন) আটকে থাকলেও পাশের অন্য দুটি লাইন সচল থাকায় এই রুটে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

তবে আকস্মিক এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘ অপেক্ষায় অনেকে টিকিট বাতিল করে বিকল্প পরিবহনে যাত্রা করেন।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ট্রেনে আটকে পড়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকেন। সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা