× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিমন্ত্রী শাহে আলমকে নিয়ে ‘ভুয়া’ তথ্য প্রকাশ: কারাগারে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

রেজানুর ইসলাম। ছবি: সংগৃহীত

রেজানুর ইসলাম। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে ‘ভুয়া ও মানহানিকর’ তথ্য প্রকাশের অভিযোগে গ্রেপ্তার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক কামাল হোসেন শুক্রবার বিকালে এ আদেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের গাছা থানার বোর্ডবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১৫ জুন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে একটি মামলা করেন। মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার ও বগুড়া প্রতিনিধি শামসসহ কয়েকজনকে আসামি করা হয়। আদালত অভিযোগটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও মামলার বাদী তানভীর আলমের নামে পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ওই সংবাদ শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

পরবর্তীতে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) রহমাতুল্লাহ মানিককে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা