× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাবাগানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৪০ মিনিট আগে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকার কলাবাগানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইয়াছিন (৩৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

থানার ভূতের গলি এলাকায় শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়াছিনের সহকর্মী ছায়েদুল জানান, কলাবাগানের ভূতের গলি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলায় কাজ করার সময় ইয়াছিন অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন। পরে তার উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “ইয়াছিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চাঙ্গীরগাঁও গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। আমরা ওই নির্মাণাধীন ভবনেই থাকতাম”।  

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা