× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ট্রাকের বালু নামানোর পর জব্দ করা ভারতীয় ফুচকা উদ্ধার করছে করছে এক বিজিবি সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ট্রাকের বালু নামানোর পর জব্দ করা ভারতীয় ফুচকা উদ্ধার করছে করছে এক বিজিবি সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বালুর ভেতর সুকৌশলে এসব আমদানি নিষিদ্ধ পণ্য পরিবহন করা হচ্ছিল।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল বৃহস্পতিবার উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়।

এরপর দুপুর ১২টার দিকে একটি সন্দেহভাজন ড্রাম ট্রাক সেখানে পৌঁছালে তারা সেটিকে থামিয়ে তল্লাশি চালান বলেও জানায় বিজিবি।

বিজিবি আরও জানায়, তল্লাশির একপর্যায়ে ট্রাকের বালুর স্তূপের নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়।পরে মালামালগুলো জব্দ করা হয়।

জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা সমমূল্যের বলেও জানিয়েছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তানজিলুর রহমান বলেন, “দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এবং সীমান্তে চোরাচালান সম্পূর্ণরূপে দমনে বিজিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

“চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বালুর ভেতর সুকৌশলে এসব আমদানি নিষিদ্ধ পণ্য পরিবহন করা হচ্ছিল।

হবিগঞ্জের মাধবপুরে একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বিজিবি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা