× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী: কুসিক প্রশাসক

কুমিল্লা অফিস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

কুমিল্লার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় বৃহস্পতিবার মেগা র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় বৃহস্পতিবার মেগা র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী এক মাসের মধ্যে কুমিল্লা নগরী যানজটমুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

কুমিল্লার ইস্টার্ন ইয়াকুব প্লাজায় বৃহস্পতিবার মেগা র‌্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, সিটি মার্কেটে হকার পুনর্বাসন ও আগামী ২১ দিনের মধ্যে অটোরিকশা- ইজিবাইকের নিবন্ধন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যানজট নিরসনে হকার উচ্ছেদ ও হুইলার নিবন্ধনে আর মানবিকতা দেখানো হবে না জানিয়ে সিটি প্রশাসক বলেন, “যানজট নিরসনে আগামী এক মাসের মধ্যে ফলাফল পাবেন। ফুটপাত তখন মুক্ত করতে আগামী সপ্তাহ থেকেই অভিযান শুরু হবে”।

আগামী সপ্তাহ থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট আসবে এবং উচ্ছেদ অভিযান শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি ভেবে থাকেন উচ্ছেদের একঘণ্টা পর এসে আবার বসে যাবেন তাহলে ভুল ভাবছেন। গত তিন মাস মানবিকতা দেখিয়েছি। আপনারা যদি আমাদের মানবিকতাকে দুর্বলতা ভাবেন, ভুল করবেন”।

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে জানিয়ে তিনি বলেন, “যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদেরকে সিটি মার্কেটের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলায় পুনর্বাসন করা হবে। রাস্তার পাশে আর কোনোভাবেই বসতে দেওয়া হবে না। এই জুন মাসের মধ্যেই কুমিল্লা যানজট মুক্ত হবে ইনশাআল্লাহ”।

সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আরো জানান, এখন থেকে ২১ দিনের মধ্যে অটো রিকশা-ইজিবাইক গুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। অভিযান শুরু সাত দিনের মধ্যেই সফল ফুটপাত দখল মুক্ত করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা