আইওএম’র গাড়ির চাপায় অজ্ঞাত শিশু নিহত। প্রবা ফটো
কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় ‘আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’র গাড়িচাপায় অজ্ঞাত এক (আনুমানিক ১২) শিশু নিহত হয়েছে।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত
গাড়িটি জব্দসহ চালককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল ৩টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান
সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায়
এ ঘটনা ঘটেছে বলে জানান, হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ মো. সাইফুল ইসলাম।নিহত
শিশুর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
আটক চালক মো. ইসহাক মিন্টু কক্সবাজার শহরের বাসিন্দা এবং জব্দ করা
গাড়িটির চালক।
স্থানীয়দের বরাতে পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, বিকালে উখিয়ার রোহিঙ্গা
ক্যাম্প থেকে আইওএম সংস্থার কর্মীদের বহনকারী গাড়িটি কক্সবাজার ফিরছিল। গাড়ীটি উখিয়ারঘাট
এলাকায় পৌঁছলে এক শিশু রাস্তার পারাপারের সময় তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত
হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি
দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে আইওএম সংস্থার দুর্ঘটনাকবলিত গাড়িটি
জব্দ এবং চালককে জিজ্ঞাসাবাদের পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ খোঁজ খবর নিচ্ছে বলে জানান, পরিদর্শক
সাইফুল ইসলাম।